, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: শহরে যানযট তৈরি হওয়ায় রহনপুর স্টেশন বাজার থেকে ঢাকা কোচ স্ট্যান্ড সরানো হয় রহনপুর-ভোলাহাট সড়কের পাশে পৌর এলাকার হুজরাপুর (নুনগোলা) এলাকায়। সেখানে গাড়ি ছাড়ার সময় প্রতিদিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ওই সড়কের পাশে বাসগুলো অবস্থান করায় রহনপুর-ভোলাহাট সড়কে যানযট লেগে থাকে।
বিশেষ করে চলতি আম মৌসুমে যানযট প্রকট আকার ধারণ করে। রহনপুর পৌর এলাকার হুজরাপুরে খাজাবাবা মার্কেটে রহনপুর থেকে ঢাকাগামী প্রায় ৩০টি বাসের কাউন্টার রয়েছে।
এ বিষয়ে হানিফ পরিবহনের কাউন্টার মাষ্টার আমীর হোসেন জানান, কাউন্টারের সামনে গাড়ি রাখার জায়গা থাকলেও মার্কেটের সামনে জেলা পরিষদের বেশকিছু গাছ থাকায় আমাদের বাধ্য হয়ে রাস্তার উপর রাতে বাসগুলো রাখতে হচ্ছে। এতে ওই সড়কে রাতে প্রায় দুই ঘণ্টা যানযট লেগে থাকে।
এ বিষয়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, রহনপুর স্টেশনবাজার থেকে ঢাকা বাসস্ট্যান্ড স্থানান্তরের সময় তৎকালীন ইউএনও নিশাত আনজুম অনন্যা বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন কিন্তু তিনি বদলি হয়ে যাওয়ায় তা থমকে যায়। এখন আমরা এ বিষয়ে জেলা পরিষদের সাথে কথা বলবো। আশা করি গাছগুলো অপসারণে তারা অনুমতি দিলে ওই সড়কে যানযট নিরসন হবে।