সর্বশেষ সংবাদ :

পবায় বিএনপি নেতা মিলন : ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি দেশের আপামর জনতার মুক্তির সনদ

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ রূপরেখা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নওহাটা পৌর ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। প্রচার মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিকেল সাড়ে ৪টায় নওহাটা পবা থানার মোড় থেকে একটি প্রচার মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারী শত শত নেতাকর্মী ৩১ দফার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সড়কের দুই পাশে থাকা সাধারণ মানুষ, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। মিছিলটি নওহাটা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “বর্তমান অনির্বাচিত সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাকস্বাধীনতা রুদ্ধ করা হয়েছে এবং বিচার ব্যবস্থা আজ প্রশ্নবিদ্ধ। এই ভঙ্গুর রাষ্ট্রকাঠামোকে মেরামত করে, জনকল্যাণমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জাতির সামনে এই ৩১ দফা রূপরেখা উপস্থাপন করেছেন।”
তিনি আরও বলেন, “এই ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি দেশের আপামর জনতার মুক্তির সনদ। এই রূপরেখা বাস্তবায়ন হলে দেশে আইনের শাসন, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে এসেছি।”
তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের দেওয়া ৩১ দফা সাধারণ ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। দেশের ভবিষ্যৎ বিনির্মাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদল অতীতের মতোই রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমেই একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব।”
তিনি আগামী দিনে বিএনপির সকল আন্দোলন-সংগ্রামে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।
কর্মসূচীতে নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওহাটা পৌর বিএনপির সভাপতি মো রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহা. শরিফুর রহমান শরীফ, মামুনুর সরকার জেড, এমদাদুল হক, পৌর বিএনপি নেতা গোলাম মুর্তুজা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লা, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল। এছাড়াও নওহাটা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: July 18, 2025 | সময়: 4:17 am | সুমন শেখ

আরও খবর