, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ জেলার সদর পৌরসভা এলাকায় লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচন করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
সংশ্লিষ্টরা জানান, পৌর এলাকার ১২ টি ওয়ার্ডের জন্য ১২ জন ওএমএস ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে মোট ১৫০ জন আগ্রহী প্রার্থী আবেদন করেন। সেসব আবেদন যাচাই-বাছাই শেষে ৬৮ জন যোগ্য প্রার্থী নির্বাচন করা হয় এবং চূড়ান্ত প্রার্থী নির্বাচন করতে লটারীর আয়োজন করে খাদ্য বিভাগ। অনুষ্ঠানে কর্মকর্তাগণ বলেন- ডিলার নিয়োগে স্বচ্ছতা আনয়নে লটারীর আয়োজন করা হয়। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর উদ্দেশ্য সঠিক ভাবে বাস্তবায়ন করতে তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সকলকে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈকত ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনসহ অন্যান্যরা।