সর্বশেষ সংবাদ :

রাজশাহীসহ বিভাগের বিভিন্ন স্থানে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: জুলাই শহীদ দিবস ২০২৫ পালনের অংশ হিসেবে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে রাজশাহী মহানগর সহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলাগুলো। আলোচনা সভা ও দোয়া মাহফিলের অংশ হিসেবে জুলাই আন্দোলনে নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালনসহ তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এদিন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুলাই স্মরণসভা মারা যাওয়া পরিবারে সদস্যরা তাদের বক্তব্যে কান্নায় ভেঙে পরেন। দাবী জানান জুলাই আন্দোলনে নিহতের সাথে জড়িতদের বিচার। পরে দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ খন্দকার আজিম আহমেদ, বিশেষ অতিথি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান। এছাড়াও অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পিআইডি: উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন। দোয়া পরিচালনা করেন সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ। সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা একই, আর তা হচ্ছে সাম্য, মানবিকতা ও সামাজিক ন্যায় বিচার। এগুলো প্রতিষ্ঠিত করতে না পারলে জুলাই শহিদদের আকাঙ্খা অপূর্ণ রয়ে যাবে। এসময় বক্তারা জুলাই শহিদদের আকাঙ্খা পরিপূরণে আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে সকলের প্রতি আহ্বান জানান। রাজশাহী পিআইডি ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ: বুধবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ‘র সদর দপ্তর (জিমনেসিয়াম) হল রুমে গণঅভ্যুথানে সকল শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো: তরিকুল আলম(অতিরিক্ত সচিব)। এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী ড.মো:আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম, নির্বাহী প্রকৌশলী ও (সচিব) এনামুল কাদির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান , নির্বাহী প্রকৌশলী সৈয়দ জিল্লুর বারী , নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, মজিবুর রহমান সভাপতি, মিজানুর রহমান ফারুক সাধারণ সম্পাদক সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যব¯’াপক কৃষি ও মনিটরিং অফিসার সহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ।
বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। একাডেমির পরিচালক জনাব হরেন্দ্র নাথ সিং এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন (রাবি) ফোকলর বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড.আমিরুল ইসলাম কনক, রাজশাহী জেলা কালচারাল অফিসার মো:শাহাদৎ হোসেন, একাডেমির নির্বাহী সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার প্রমুখ। শুরুতেই শহীদদের আত্মার শান্তিতে দোয়া প্রার্থনা হয়। প্রধান অতিথির বক্তব্যে জনাব আ আল মামুন বলেন, জুলাই ছিল সৈরাচারী শাসকের পতনের আকাঙ্খা।আজকের এই দিনেই আবু সাঈদ পুলিশকে বুক পেতে দিয়েছে এই ভেবে,এই জীবনের মূল্য নেই।কারণ মৃত্যুই সৈরাচার পতনের একমাত্র পথ।তিনি বলেন জুলাই গণঅভ্যুথ্থান শুধু ছাত্রদের জন্য হয়নি, দিনমজুর,রিক্সাচালক, সাধারন জনগন সকলের জন্য হয়েছে।এজন্য বলা যায় জুলাই আমাদের স্বপ্ন দেখায়। একাডেমির পরিচালক মহোদয় জুলাই শহীদদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
জয়পুরহাট : বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার,সিভিল সার্জন আল মামুন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মুবারক জুয়েল, জেলা মৎস্য অফিসার মাসুদ রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, শহীদ বিশাল এর মা বুলবুলি খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুল হক সানজিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নওগাঁ: সভায় নওগাঁর সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাহফুজার রহমান, শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন, শহীদ শাকিলের স্ত্রী ছালমা আকতার, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বী, আরমান হোসেন, মারুফ বিল্লাহসহ প্রমুখ রাখেন। এসময় বক্তারা, ২০২৪ এর আন্দোলনের প্রক্ষাপট তুলে ধরেন এবং তৎকালীন ফাসিস্ট আওয়ামী লীগ সরকারের হত্যাকান্ড ও নিযর্তনের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি তুলে ধরেন। এছাড়া জুলাই আন্দোলনের উদ্দেশ্য বাস্তবায়ন, শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন, আহতদের উন্নত চিকিৎসা সহায়তা অব্যহত রাখতে সরকারের প্রতি আহবান জানান।
পবা: ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ। বক্তারা বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশের মানুষকে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এমএ মান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, জুলাই আন্দোলনের যোদ্ধা সাদ্দাম হোসেন, সালমান ও মিজানুর রহমান প্রমুখ। জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা সাদ্দাম হোসেন বলেন, ‘সেই সময়ে জীবনের পরোয়া না করে রাজপথে নেমেছিলাম। আমরা চাই, ভবিষ্যৎ প্রজন্মও অন্যায়ের বিরুদ্ধে এমনই দৃঢ়তা নিয়ে লড়াই করুক।’সভায় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, ‘আমাদের এখন আর কোনো ভয় নেই। তবে সাহসকে ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। স্বৈরাচারের দোসররা যেকোনো সময় আবারও আঘাত হানতে পারে। তাই তাদের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার থাকতে হবে।’
গোমস্তাপুর : গোমস্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। সভায় বক্তব্য দেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওয়াসিম আকরাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, আন্দোলনে নিহত শহিদ তারেকের বাবা আসাদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, ছাত্রদের মধ্যে নাজমুল হক( নাজিম) ও হিজবুল¬াহ ।
মোহনপুর: সভায় উপজেলা জামায়াতের আমির জিএএম আব্দুল আওয়াল বক্তব্যে বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের ভেলা গেলে চলবেনা। যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম সেভাবেই আমাদের সব দিলের ঐক্যবদ্ধ থাকতে হবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, কৃষি অফিসার কামরুল ইসলাম, মৎস্য সিনিয়র অফিসার বেনজির আহমেদ, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা প্রকৌশলী নুর নাহার, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) তরিকুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল জিএএম আব্দুল আওয়ালসহ গত বছর জুলাই মাসে মোহনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা।
রুয়েট : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে রুয়েট কর্তৃপক্ষ। এদিন রুয়েটে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়াও বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
ভোলাহাট : দিবসটি ঘিরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলা মডেল মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচির মধ্যে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা হয়।
বাগাতিপাড়া : উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) মারুফ আফজাল রাজন’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্যদেন উপজেলা কৃষি কর্মকর্তা ড.ভবসিন্ধু রায়,বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ও.সি) মোস্তাফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আরিফুল ইসলাম তপু,জামনগর ইউ.পি চেয়ারম্যান গোলাম রব্বানী, বাগাতিপাড়ার আহত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল বাকী মিঠু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা শাখার যুগ্ম আহবায়ক মোনায়েম ইসলাম রুমি সহ উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগন,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, বাগাতিপাড়ায় জামায়াতের নেতারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা সহ স্থানীয় সাংবাদিকগণ। বক্তারা জুলাই স্মৃতি ধারণ করে,সেখান থেকে শিক্ষানিয়ে, ফ্যাসিবাদ বিরোধী নতুন বাংলাদেশ বিনির্মানে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
দুর্গাপুর: অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা, সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ফায়সাল আহমেদ শান্ত ও মোমিনুল হাসান প্রমুখ। এছাড়া সভায় উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবণীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ‘জুলাই-আগস্ট’ ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্মরণসভার শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


প্রকাশিত: July 17, 2025 | সময়: 4:24 am | সুমন শেখ