সর্বশেষ সংবাদ :

রাজশাহী শিক্ষাবোর্ডের এসএসসি ফলাফল: ৬ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, তবুও দেশ সেরা

স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ফলাফল প্রকাশ হয়েছে। এ বছর এ পরীক্ষায় পাশের হার এক ধাক্কায় গত ৬ বছরের মধ্যে এ প্রথম ৮০ ভাগের নিচে নেমে এসেছে। এবার পাশের হার ৭৭ দশমিক ৬৩ ভাগ। তবুও সারা দেশের ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারের দিক থেকে প্রথম হয়েছে। এ বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। সে ক্ষেত্রে এবার জিপিএ ৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। এর আগের বছর জিপিএ ৫ ছিল ২৮ হাজার ৭৪ জন।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্র মতে, এ বছর এসএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী ছিল এক লাখ ৮২হাজার ৭৯২ জন। তাদের মধ্যে উপস্থিত ছিল এক লাখ ৮০ হাজার ৩১০ জন। এর মধ্যে এ বছর পাশ করেছে এক লাখ ৩৯ হাজার ৯৩০ জন। সেই হিসেবে গড় পাশের হার গিয়ে দাঁড়িয়েছে ৭৭ দমশিক ৬৩ ভাগ। সেখান থেকে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন।
এর আগে গত বছর রাজশাহীতে এসএসসিতে পাশের হার ছিল ৮৯ দশিমক ২৬, আগের বছর ২০২৩ সালে ছিল ৮৭ দশমিক ৮৯, আগের বছর ২০২২ সালে ছিল ৮৫ দশমিক ৮৮, তার আগের বছর ২০২১ সালে ছিল ৯৪ দশমিক ৭১, তার আগের বছর ২০২০ সালে ছিল ৯০ দশমিক ৩৭ এবং তার আগের বছর ২০১৯ সালে পাশের হার ছিল ৯১ দশমিক ৬৪ ভাগ। সেই হিসেবে গত ৬ বছরের মধ্যে এবার সর্বনিম্ন পাশের রাজশাহীতে।
রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫
স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার কমেছে পাসের হার ও জিপিএ-৫। এবার ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। যা গত বছর ছিল ২৮ হাজার ৭৪ জন।
বৃহস্পতিবার দুপুর ২টায় রাজশাহী শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান আ.ন.ম মোফাখখারুল ইসলাম। তিনি জানান, বরাবরের মতো এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তোর দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৭৩ দশমিক ৬৪ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২ ছাত্রী। আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৬৫ জন ছাত্র।
তিনি জানান, এবার শূন্য ফলাফল প্রাপ্ত স্কুল নেই। সব শতভাগ পাসের স্কুল কমেছে। ২ হাজার ৬৯০ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ৯৯ স্কুল থেকে। যা গত বছর ছিল ২৬৬টি স্কুল। শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল এক লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন এক লাখ ৮০ হাজার ৩১০ জন। এর মধ্যে পাস করেছেন এক লাখ ৩৯ হাজার ৯৮৩ জন।


প্রকাশিত: July 11, 2025 | সময়: 4:50 am | সুমন শেখ