সর্বশেষ সংবাদ :

নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নওগাঁ: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন সহ প্রশাসনের কর্মকর্তা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। গণপূর্ত অধিদফতর এই স্মৃতিস্তম্ভের ডিজাইন করেছে। নওগাঁ গণপূর্ত বিভাগ স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ করছে। আশা করি আগামী ৫ অগাস্টে মধ্যে এর কাজ শেষ হবে এবং ৫ আগস্টে এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে ও দোয়া করা হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্ট কি হয়েছিলো, ২৪ এর গণঅভ্যুত্থানে কারা শহীদ হয়েছিলেন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের যে গল্প নতুন প্রজন্ম এই স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে জানতে পারবে।
এছাড়াও শহীদ পরিবারের সদস্যরা প্রতিবছর স্মৃতিস্তম্ভের মাধ্যেমে তাদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে পারবে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকা সহ বিভিন্ন জায়গায় নওগাঁর ৯ জন প্রাণ হারিয়েছেন।


প্রকাশিত: July 11, 2025 | সময়: 4:43 am | সুমন শেখ

আরও খবর