বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর কর আইনজীবী সমিতির ২০২৫-২৬ সেশনের জন্য নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচিত কমিটিতে অভিজ্ঞ ও প্রথিতযশা আইনজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ ফজলে করিম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট শাহীন আহমেদ, অ্যাডভোকেট মোঃ নাজমুল হক মিন্টু এবং অ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন চৌধুরী।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ মুনতাসির মামুন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আয়কর আইনজীবী শাহাদাত হোসেন ও এ্যাডভোকেট মোঃ শাহীনুল হক মুন এবং কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোঃ আতিকুর জামান।
লাইব্রেরী সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল হক। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ এজাজ হোসেন
অ্যাডভোকেট মোঃ রহমতউল্লাহ অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম অ্যাডভোকেট মোঃ কামরুজ্জামান অ্যাডভোকেট মোঃ এন্তাজুল হক বাবু অ্যাডভোকেট মোঃ আব্দুল জলিল।
নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন সমিতির সিনিয়র সদস্যবৃন্দ ও আইন পেশার সহকর্মীরা। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই কমিটি রাজশাহীর কর আইনজীবীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।