, , ।
জিয়াউল কবীর স্বপন:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তি ব্যবহার করে গেল এপ্রিল মাসে ৭৪ টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট প্রদান করেছে।
আজ সোমবার বেলা ১২ টায় দিকে আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক উদ্ধারকৃত ৩১টি মোবাইল ফোন ও আরএমপির অন্যান্য থানা থেকে আরও ৪৩টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন।
এসব ফোন রাজশাহী মহানগরী সহ দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে অথবা চুরি হয়েছিল। সংশ্লিষ্ট থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইলগুলো শনাক্ত ও উদ্ধার করে।
এ উপলক্ষে পুলিশ কমিশনার আরো বলেন, সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তি-নির্ভর কার্যক্রম নাগরিকদের হারানো মোবাইল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা পুলিশের জনসেবামূলক মনোভাবের প্রতিফলন হচ্ছে।কয়েক বছর আগেরও হারানো ফোনও উদ্ধার করা হয়েছে। এটি আরএমপির উল্লেখযোগ্য সাফল্যের অন্যতম। হারানো মোবাইল ফিরে পাওয়া নাগরিকদের সামাজিক মাধ্যমে একটি সচেতনমূলক বার্তা দেওয়ার আহ্বান জানান, যাতে অন্যরাও সচেতন হন এবং অপরাধীরা সতর্ক বার্তা পায়।
মোবাইল ফোন ফেরত পাওয়া মালিকরা আরএমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই জনবান্ধব উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়ে তারা বলেন, পুলিশের এই উদ্যোগে শুধু তাদের হারানো সম্পদই ফিরে পেয়েছেন তা নয় বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে। তারা আশা করেন, ভবিষ্যতেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এ ধরনের মানবিক ও প্রযুক্তিনির্ভর সেবা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করা হয়।এছাড়া যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র +৮৮০২৫৮৮৮০১৩৫১,০১৩২০০৬৩৯৯৯,০১৩২০-০৬১৯৯৯ নং এ যোগাযোগ করতে বলা হয়েছে।
সানশাইন / স্বপন/ শামি