বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পরিত্যাক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় এক নলা বিশিষ্ট ‘ওয়ান সুটার গান’ নামের অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া গ্রামে কিছু দুস্কৃতিকারী অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টার কিছু সময় পর ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ‘ওয়ান শুটার গান’ নামের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এবিষয়ে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রকৃত রহস্য উদঘাটন ও উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের বিষয়ে গভীরতর তদন্ত করা হচ্ছে।