সর্বশেষ সংবাদ :

বাঘায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে বৃদ্ধের আ*ত্ন*হ*ত্যা !

স্টাফ রিপোর্টার, বাঘা:

রাজশাহীর বাঘায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে রুহুল আমিন (৬০) নামে এক বৃদ্ধ আত্নহত্যা করেছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে আড়ানী রেলস্টেশনে এই ঘটনা ঘটেছে। রুহুল আমিন উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

 

স্থানীয় লোকজন জানান, সকাল থেকে আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিল রুহুল আমিন। বিশেষ কারনে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্্েরপ্রেস ট্রেন বিলম্ব ছিল। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে স্টেশন মাষ্টারের ট্রেন আসছে মর্মে ঘোন্টা বাজালে তিনি পূর্বপান্তে অবস্থান করছিলেন। ট্রেনের ইঞ্জিন প্লাটফার্মে পৌঁছার পূর্ব মুহুর্তে তিনি হটাৎ করে লাইনের মধ্যে ঝাপ দেন। এরপর ঘটনা স্থলে তিনি দ্বিখন্ড হয়ে মৃত্যু বরণ করেন।

 

এদিকে তাৎক্ষনিক তার মৃত্যুর কারন কিংবা রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারনা, পারিবারিক কলহের কারনে তিনি আত্নহত্যা করে জীবনের জ্বালা মিটিয়েছেন।

 

এ বিষয়ে আড়ানী স্টেশন মাষ্টার মোশারফ হোসেন বলেন,আড়ানী স্টেশনে এ ধরনের একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তিনি কেন এ ভাবে আত্মহ/ত্যার পথ বেছে নিলেন সে বিষযয়ে এখনো কিছু জানতে পারিনি।

 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ঘটনাটি লোক মুখে শুনেছি। তবে ট্রেনে দুর্ঘটনা জনিত মৃত্যু কিংবা আত্নহত্যার বিষয় গুলো বাংলাদেশ রেলওয়ে পুলিশ দেখভাল করে থাবেন।

সানশাইন/নুরুজ্জামান/রাজ


প্রকাশিত: April 14, 2025 | সময়: 8:09 pm | Daily Sunshine