সর্বশেষ সংবাদ :

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না !

নুরুজ্জামান, বাঘা :

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই আপ্ত বাক্যটিকে বার বার প্রমান করে সড়ক দুর্ঘটনা । যা প্রতিনিয়ত ঘটেই চলেছে। সেই সঙ্গে মৃত্যুর মিছিল ও বড় হচ্ছে। এই মিছিলে এবার যোগ হয়েছে পরিবারের একমাত্র উপার্জনকারী রাজশাহীর বাঘা উপজেলার দরিদ্র ভ্যান চালক মাজদার রহমান।

 

রাজশাহী চারঘাট-বাঘা সড়কের সাজির বটতলা নামক এলাকায় মান্নান কাজীর বাড়ির সামনে বাসের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। নিহত মাজদার রহমান (৬০) এর বাড়ী উপজেলার মনিগ্রাম ইউনিয়ানের হাবাসপুর গ্রামে। তার পিতার নাম মৃত সৈয়দ আলী। শুক্রবার সন্ধা সাড়ে ৬ টার দিকে এই দুর্ঘটনা সংঘটিত হয়। গুরুতর আহত অবস্থায় ভ্যান চালককে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হুমাররা জেসমিন নিপন তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার প্রত্যখ্য দর্শী ফয়সাল বলেন, দুলদুল পরিবহন(বাসটি)রাজশাহী থেকে বাঘায় দ্রুত গতিতে আসার পথে সন্ধা সাড়ে ৬ টার দিকে বাঘা উপজেলার বিনোদপুর সাজির বটতলা মান্নান কাজীর বাড়ির সামনে পৌছালে বাঘা থেকে মীরগঞ্জ অভিমুখে যাওয়া ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান চালক ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই খবর পেয়ে বাসটিকে জব্দ করেন বাঘা থানা পুলিশ।

 

মৃত মাজদার রহমানের স্ত্রী বলেন, সকাল দশটার দিকে বাঘায় ভ্যান নিয়ে ভাড়া মারার জন্য বের হয়ে ছিলেন আমার স্বামী। দুপুরে বাড়িতেও আসেননি। পরে রাতে খবর পাই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এরপর হাসপাতালে এসে তার নিথর মরা দেহ দেখতে পাই। বাড়ীর একমাত্র উপার্জনকারী স্বামীর শোকে তিনি বার-বার মুর্ছা যাচ্ছিলেন।

 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) অ.ফ.ম আসাদ্দুজ্জামান আসাদ বলেন, বাসের ধাক্কায় এক ভ্যানচালক আহত হয় । এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আমরা বাসটিকে আটক করেছি। মরদেহটি ময়নার তদন্তের জন্য সকালে রামেক হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে। তবে ঘাতক বাস চালক পলাতক রয়েছেন। বাসটির নম্বর কুমিল্লা-জ-০৪-০০৯৪। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সানশাইন/রাজ


প্রকাশিত: April 5, 2025 | সময়: 11:12 am | Daily Sunshine