বাঘায় বোমা তৈরী করতে গিয়ে কলেজ ছাত্রের কবজি বিচ্ছিন্ন : গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর বাঘায় বোমা তৈরী করতে গিয়ে সজিব হোসেন নামে এক কলেজ ছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৯ মার্চ) বেলা ৩ টার দিকে বাঘা পৌর সভার ৬ নং ওয়ার্ডের দালাল পাড়া গ্রামে এক আম বাগানে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনার সাথে সম্পৃক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

 

স্থানীয় লোকজন জানান, বোমা তৈরীর সময় আকষ্মিক বিস্ফোরনে আহত সজিব হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। অত:পর তার অবস্থা বেগতিক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক সাজিয়া খান পিপাশা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন। যার সত্যতা স্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসক।

লোকজন জানান, বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালাল পাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে সজিব হোসেন (২০), একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হোসেন (১৬) ও সাইফুল ইসলামের ছেলে শাকিব হোসেন (১৭) এক আম বাগানে বসে বোমা তৈরী করছিল। হঠাৎ বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেনের বাম হাতের কবজি বিছিন্ন হয়ে যায়। এ সময় সহযোগী রাকিব হোসেন ও শাকিব হোসেন তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগে নিয়ে আরেসন । পরে অবস্থা বেগতিক দেখা দিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে উক্ত ঘটনার সাথে জড়িত সজিব, রাকিব ও শাকিবকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে আহত সজিব হোসেনের পিতা জয়নাল হোসেন দাবি করেছেন, ঈদকে সামনে রেখে আনন্দ করার জন্য দুই বন্ধুকে সাথে নিয়ে তার ছেলে পটকা তৈরী করতে গিয়ে বিস্ফোরিত সে আহত হয়েছে। তারা কোন পরিকল্পনাকারী কিংবা নাশকতার সাথে জড়িত নয়। আহত সজিব হোসেন জোতরাঘব বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। রাকিব হোসেন ও শাকিব হোসেন স্থানীয় ভোকেশনালের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

তবে ৫ শ বছরের ঐতিহাসিক বাঘার ঈদ মেলার কমিটির ইজারাদার ও যুবদল নেতা শফিউর রহমান শফি জানিয়েছেন, বিগত সরকার আমলে মেলায় সার্কাস ও পুতুল নাচ সহ জুয়ার খেলার আসর জমতো। এবারও এমনটি হবে এমন টার্গেট নিয়ে তারা বোমা তৈরী করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটেছে।

 

এদিকে নাম প্রকাশ না করার সর্তে একজন কলেজ একজন শিক্ষক জানান, বিগত সরকার আমলে জঙ্গী তৎপরতার সাথে যারা সম্পৃক্ত এমক কিছু ব্যাক্তির নাম প্রশাসনের কাছে আছে সংরক্ষিত আছে। সেই তালিকা খুজলে প্রকৃত রহস্য জানা যাবে।

 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। একজনকে পুলিশ পাহারায় চিতিৎসা দেয়া চলছে। অন্য দু’জনকে কাল রবিবার আদালতে প্রেরণ করা হবে। এ বিষয়ে বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।

 


প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫ | সময়: ১০:৫৩ অপরাহ্ণ | Daily Sunshine