, , ।
নুরুজ্জামান,বাঘা :
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভতি-কি মানুষ পেতে পারে না ! মানবতাবাদী কন্ঠ শিল্পী ভুপেন হাজারিকার এই কথাকে বুকে ধারণ করে মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসাবে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছেন রাজশাহী জেলা যুবদল।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সেই ধারাবাহিকতার অংশ হিসাবে বাঘা উপজেলার নারায়নপুর বাজারে চলমান পথচারীদের মাঝে তারা ইফতার বিতরণ করেন। এ সময় তাদের সাথে ছিলেন স্থানীয় বাঘা উপজেলা যুবদল এর নেতৃবৃন্দ। তবে সার্বিক সহযোগীতায় রয়েছেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মো: মাসুদুর রহমান স্বজন।
তিনি বলেন , তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশ ক্রমে ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সার্বিক তত্বাবধানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, অন্যান্য সময়ের মতো পবিত্র রমজান মাসেও অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের পক্ষ থেকে অতীতের ন্যায় মানবিক সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে হাতে ইফতার পেয়ে খুশিতে আবেগ-আপ্লুত হয়েছেন পথচারীরা। আর এই বিষয়টিকে ইতিবাচাক হিসাবে মন্তব্য করেছেন স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।তারা বলছেন, প্রতিদিন এই দলের নেতা-কর্মীরা শতাধিক রোজাদাদের হাতে ইফতার তুলে দিয়ে তারা নিজেরাও একসাথে ইফতার করছেন। এই উদ্যোগ কেবল আল্লাহর সন্তষ্টি অর্জনই নয়, বরং এ জন্য তারা সওয়াব ও পাবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ মার্চ) বাদ আসর থেকে বাঘা পৌরসভার নারায়নপুর বাজার রাস্তার পাশে দাঁড়িয়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন বাঘা উপজেলা ও জেলা যুবদলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মো: মাসুদুর রহমান স্বজল, যুগ্ন আহবায়ক মিলন প্রামানিক, জেলা কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম, আসাদুজ্জামান(রাজা) ও যুবদেল নেতা পারভেজ মেহেদী-সহ আরো অনেকে।
অপর দিকে স্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের নেতা মজিবুর রহমান জুয়েল, মো: জাহিদ হাসান, তাণভীর ফাইসাল তুর্য্য ,সাহাবাজ আলী, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদিন, সেলিম রানা, জনি, লিটন , মিলন , মানিক,সুইট পলাশ প্রমুখ।
সানশাইন /নুরুজ্জামান /শামি