, , ।
জয়পুরহাট প্রতিনিধি: ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’Ñ এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জয়পুরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ও জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ রুহুল আমিন। অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভিন বক্তব্য রাখেন।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্যকর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া।
এ সময় অন্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও মাসুদ রানা উপস্থিত ছিলেন।