বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোটর্স রিপোর্টার: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসন,জেলা ক্রীড়া অফিস ও রাহশাহী জেলা ক্রীড়া সংস্থার ত্রীপক্ষীয় উদ্যেগে দাবা ও বাস্কেটবল প্রতিযোগিতা শনিবার (১ ফেব্রুয়ারী) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের হল রুমে ও জিমনেসিয়ামে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে দাবায় আরিফুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাসেক্টবল বালিকা বিভাগে ঈগলেটস ক্লাব ২১-১২ পয়েন্টে উপশহর ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দিনব্যাপী অনুষ্ঠিত দাবা ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলার বিকল্প নাই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মন ও শরীর ভালো থাকে। তাই এ প্রজন্মের তরুনদের নিয়মিত খেলাধুলা ও প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তবেই আমরা দেশ বদলিয়ে উন্নত জাতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।
জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার।
এ সময় সাবেক হকি সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, সাবেক দাবা সভাপতি শেখ মনিরুল ইসলাম আলমগীর, সাবেক দাবা সম্পাদক কাওসার আলী ইতি, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি খায়রুল আলম ফরহাদসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন । খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার।