সর্বশেষ সংবাদ :

আইনজীবী সাইফুল হ*ত্যা*র প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি :

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও গায়েবি জানাজা কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর আগে বিক্ষোভ মিছিলটি সোয়া ৯টায় শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে হিন্দু ও মুসলিম, বৌদ্ধ সহ সবার সমান অংশগ্রহণ ছিল। হিন্দুরা আমাদের কাছে নিরাপদ। জুলাই বিপ্লব পরবর্তী মুসলিমরা হিন্দুর মন্দির পাহারায় ছিল। আজকের এই কর্মসূচি উগ্রবাদী ইসকন সম্প্রদায়ের বিরুদ্ধে, অন্য কোন হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। হিন্দু ও ইসকন সম্প্রদায়কে আমরা আলাদা চোখে দেখি। আমরা ভাই হত্যার বিচার চাই। দেশকে স্থিতিশীল রাখার স্বার্থে এই ইসকনের বিরুদ্ধে আবার সংগ্রামের হুশিয়ারীও দেন তিনি।

উল্লেখ্য, আজকে (২৬ নভেম্বর) চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ প্রভু ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয় এবং একপর্যায়ে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সানশাইন / শামি


প্রকাশিত: November 27, 2024 | সময়: 5:12 pm | Daily Sunshine