সর্বশেষ সংবাদ :

নাটোরে সৌদি প্রবাসী স্বামীর সন্ধানে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হলেন কুষ্টিয়ার গৃহবধূ

সানশাইন ডেস্ক: নাটোরের লালপুরে প্রবাসী স্বামীর খোঁজে এসে দলগত-ধর্ষণের শিকার হয়েছেন ২৬ বছর বয়সী এক গৃহবধূ।

 

গত বুধবার (১৬ অক্টোবর) রাতে এ ঘটনার উপরে ওই ভূক্তভোগী গৃহবধূ লালপুর থানায় বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে। ভুক্তভোগী গৃহবধূ কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।

 

 

ভুক্তভোগী নারী বলেন, সৌদি আরব থাকাকালীন লালপুরের শান্ত নামে এক যুবককে বিয়ে করে। তিনি সৌদি প্রবাসী স্বামী শান্তর খোঁজে লালপুরে আসেন। এর পরে লালপুর থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে স্বামীর সন্ধানে সাহায্য করতে চেয়ে লালপুর ত্রিমোহণী মোড়ে নিয়ে এনে শরবত ও ফুসকা খেতেদেন।

 

 

 

তার কিছুক্ষণ পরে অজ্ঞাত ওই যুবক সাথে তার আরো ৩ বন্ধুকে নিয়ে ভ্যান করে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়ার রাস্তায় নিয়ে যান। এরপরে রাত ৮টার দিকে সেখানে একটি আমবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। এ সময় ওই গৃহবধূর কাছে থাকা নগদ টাকা এবং মোবাইল নিয়ে পালিয়ে যান। পরর্বতীতে স্থানীয়রা ওই গৃহবধূকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

 

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেএম শাহাবুদ্দিন জানান, “অসুস্থ্য অবস্থায় বুধবার দুপুরে ওই রোগী হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বিকেলে তিনি স্ব-ইচ্ছায় ছুটি নিয়ে চলে যান।”

 

 

এ ঘটনায় লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, গত রাতে ভূক্তভোগী ওই নারী একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করছে বলেও আরও জানান তিনি।


প্রকাশিত: October 17, 2024 | সময়: 4:48 pm | Daily Sunshine