বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: ময়মনসিংহ ও শেরপুরে কমতে শুরু করেছে বন্যার পানি। এতে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। সকলেই আশ্রয় কেন্দ্র হতে বাড়ি-ঘরে ফিরছে। ফসল ও বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি কীভাবে পোষাবে তা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ-সহ কৃষকরা। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় বন্যার পানি কমছে। তবে এখনও জলমগ্ন রয়েছে অনেক এলাকা।
এই বন্যায় তিন উপজেলার বেশিরভাগ ফসলি জমির আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হয়ে গেছে। খামার থেকে ভেসে গেছে মাছ। সব মিলিয়ে দুশ্চিন্তায় কৃষকরা।
তবে শেরপুরেও বন্যার পানি কমছে ধীরগতিতে। আশ্রয় কেন্দ্র থেকে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এবারের বন্যায় জেলায় সাড়ে ৬ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় এখনও বিশুদ্ধ পানির ব্যবস্থা হয়নি। ফলে দুর্ভোগ কমছে না দুর্গতদের।
কৃষি ও মৎস্য বিভাগের তথ্য মতে, এই বন্যায় জেলায় কৃষি ও মৎস্য খাতে অন্তত ৬ শ’ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে কৃষিতে ৫২৪ কোটি ৬২ লাখ এবং মৎস্য খাতে ৭০ কোটি ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।