সর্বশেষ সংবাদ :

চলতি বন্যায় শেরপুরে নিহত -৭, ময়মনসিংহ ও নেত্রকোণায় পরিস্থিতির অবনতি

সানশাইন ডেস্ক: আরও ভয়াবহ রূপে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার প্লাবন পরিস্থিতি। একদিকে বৃষ্টির অন্য দিকে উজানের ঢল অব্যাহত থাকায় ডুবছে নতুন নতুন এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

 

 

শেরপুরে এখন পর্যন্ত ৭ জন প্রাণ হারিয়েছে বলেও জানা গেছে। মহারশি নদীর ভাঙা বাঁধ দিয়ে ৩ দিন ধরে পানি ঢুকছে লোকালয়ে। অন্যান্য নদ-নদীর পানিও ভাসিয়ে দিচ্ছে জনপদ। ডুবেছে ৫ উপজেলার প্রায় ২০ ইউনিয়ন। পানিবন্দি দেড় লাখ মানুষ। এই ভয়াবহ ঘটনার জনস্য সবসময় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বাড়ি-ঘর ছেড়ে অনেকেই সেখানে আশ্রয় নিয়েছেন। কিন্তু চরম সংকটে রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।

 

 

 

এমনই চিত্র দেখা যাচ্ছে ময়মনসিংহে। বৃষ্টির সাঙ্গে মিলত উজানের ঢল। দর্শা ও নেতাই নদীর পানিতে ডুবছে নতুন নতুন এলাকা। এরই-মধ্যে প্লাবিত হয়েছে ১৫ টি ইউনিয়নের ৮০ টি গ্রাম । এতে দুর্ভোগে পড়েছে অন্তত ১ লাখ মানুষ। এদের মধ্যে অনেকেই আশ্রয় নিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে। তবে এখানেও দেখা দিয়েছে শুকনো খাবার সংকট। বাড়ছে দুর্ভোগ। এদিকে, প্রবল বর্ষণে গাছ উপড়ে পড়ে ঘণ্টাখানেক বন্ধ ছিল ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক যোগাযোগ।

 

 

অন্যদিকে, উজানের পানিতে পরিস্থিতির অবনতি হয়েছে নেত্রকোণায়। সোমেশ্বরী, কংশ, ধনু, মগড়াসহ সব নদ-নদীর পানিই বাড়ছে। দুর্গাপুর, কলমাকান্দাসহ ৫ উপজেলার অর্ধশতাধিক গ্রাম পানি-বন্দি হয়ে পড়েছে। এতে পানি বন্দি হয়ে রয়েছে লক্ষাধিক মানুষ। পানি উঠেছে ময়মনসিংহ ও পূর্বধলার জারিয়া রেলপথে। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


প্রকাশিত: October 6, 2024 | সময়: 3:33 pm | Daily Sunshine

আরও খবর