সর্বশেষ সংবাদ :

মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে

মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা।

 

বুধবার (২ অক্টোবর) দুপুরে সাংবাদিক সমাজ ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

আমাদের নতুন সময় এর জেলা প্রতিনিধি মো: আসাদুল্লাহ’র সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে

বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো: আব্দুল্লাহ, মডেল প্রেস ক্লাবের সভাপতি টুটুল রবিউল, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মো: আশিক আলী, নাচোল প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম, নাচোল মডেল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবুল হাসান।

 

এ সময় উপস্থিত ছিলেন, আলোকিত গৌড় নিউজ প্রোটালের নিজস্ব প্রতিনিধি মাহমুদুল হাসান তুষার, সহ-সম্পাদক জাহিদুর রহমান শহিদ ও সদর উপজেলা প্রতিনিধি আসাদুল্লাহ, মুভি বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুল্লাহ সনি, আমাদের মাতৃভূমি প্রত্রিকার জেলা প্রতিনিধি জাহিদ হাসান-সহ প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবী জানান।


প্রকাশিত: October 3, 2024 | সময়: 11:54 am | Daily Sunshine