, , ।
সানশাইন ডেস্ক: রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক দেখান আদালত।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাদের গ্রেফতার দেখানো হয়।
এ সময় পুলিশ ও রাষ্ট্রপক্ষ আদালতকে বলেন, ছাত্র-জনতার আন্দোলন দমনে আসামিরা সরাসরি হস্তক্ষেপ করেন। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় পুলিশ, আ.লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর গুলি করেন। আসামিরা জামিন পেলে দেশ আবার অস্থিতিশীল হবে বলেও আদালতকে জানান।
তবে অপরদিকে আসামিদের বয়স এবং অসুস্থতা বিবেচনায় জামিন চান তাদের আইনজীবী। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।