সর্বশেষ সংবাদ :

নাটোরে ষষ্ঠ শ্রেনীর এক স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে তিন যুবকের যাবজ্জীবন

সানশাইন ডেস্ক: নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকার ষষ্ঠ শ্রেনীর এক স্কুল শিক্ষার্থীকে অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার পর তার লাশ গুম করার দায়ে ৩ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

 

 

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকার সেলিম হোসেন, শরিফুল ইসলাম শরিফ এবং মনির হোসেন।

 

 

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান বলেন, এলাকার বখাটে বলে পরিচিত যুবক সেলিম হোসেন ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত এক স্কুল শিক্ষার্থীকে প্রতিনিয়ত স্কুলে যাওয়া আসার সময় প্রায়ই বিরক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিত। তবে সেই প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েটির সাথে রাখাপ হয়।

 

 

উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ মে সন্ধ্যায় ওই শিক্ষার্থী জরুরি কাজে বাড়ি থেকে বের হলে সেলিম হোসেন এবং তার সহযোগিরা শিক্ষার্থীকে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। পরে বিষয়টি লোক-মুখে জানাজানি হলে, ওই শিক্ষার্থীর পরিবার থেকে সেলিম হোসেন-সহ অন্যান্যদের পরিবারের সদস্যদের জানালে তারা কোন সহযোগিতা না করে হুমকি ধামকি দেয়।

 

 

এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে ৪ জনের নাম-সহ অজ্ঞাত ৩ জনকে অভিযুক্ত করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত ৩ জনকে আটক করে কারাগারে প্রেরণ করে। পরে ওই ৩ জন আদালত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়।

 

 

পরবর্তীতে শিক্ষার্থীর লাশ উদ্ধার-সহ পুলিশ ৩ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ ৮ বছর মামলার সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্তদের অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক। এ সময় দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৬০ হাজার টাকা করে জরিমানার আদেশও দেন আদালত।


প্রকাশিত: September 19, 2024 | সময়: 4:47 pm | Daily Sunshine

আরও খবর