, , ।
সানশাইন ডেস্ক: ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চারটি দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্যে জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশন।
ভারতের দি হিন্দু পডত্রিকার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা এখন এমন চারটি দেশে আশ্রয় নেয়ার চেষ্টা করছেন যেসব দেশে বা তার আশপাশের দেশে তার নিকটাত্মীয় পরিবার গুলো থাকে। প্রথমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করলেও দেশ দু’টি তাকে আশ্রয় দেয়ার সম্ভাবনা নাকচ করে। তবে হাসিনা হাল ছাড়েননি। ওই দুই দেশের পাশা-পাশি তিনি ফিনল্যান্ড, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শেখ হাসিনাকে খুব অল্প সময়ের নোটিশে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে হয়। সেখানে একটি ‘সেফ হাউজে’ রয়েছেন তিনি। বাংলাদেশ তার পাসপোর্ট বাতিল করে দেয়ায় ভারত হাসিনাকে নিয়ে বিব্রতকর অবস্থায় আছে। ফলে হাসিনা এখন বিকল্প হিসেবে অন্যান্য দেশের সাথে আশ্রয়লাভের জন্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
ভারত ছাড়লে কোথায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী? এ বিষয়ে ভারত সরকার পুরোপুরি চুপ। শেখ হাসিনাকে নিয়ে তাদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে পরিস্কার কিছুই বলছে না দেশটি। তবে পালিয়ে যাওয়ার পরপর যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, তার মা আপাতত কোথাও যাচ্ছেন না। কোথাও যাওয়ার জন্য আবেদনও করেননি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয়।