সর্বশেষ সংবাদ :

হাতিরঝিল থেকে জি-টিভির নিউজরুম এডিটরের মরদেহ উ-দ্ধা-র

সানশাইন ডেস্ক: হাতিরঝিল থেকে বেসরকারি টেলিভিশন জিটিভি’র নিউজরুম এডিটর রাহনুমা সারা’র লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

গত মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত ৩টার দিকে হাতিরঝিল থেকে এই লাশ উদ্ধার করেন পুলিশ।

 

জানা যায়, অচেতন অবস্থায় দ্রুত ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাহানুমার বাড়ি কল্যাণপুরে। তার বাবার নাম বখতিয়ার শিকদার বলেও জানা গেছে।

 

 

মৃত্যুর আগে ফেসবুকে তার এক বন্ধুকে উদ্দেশ্য করে পোস্ট দেন রেহনুমা। তিনি লিখেছেন, আপনার মত একজন বন্ধু পেয়ে ভালো লাগলো, ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন। আশা করি আপনি শিগগিরই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন, আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি। দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি, ঈশ্বর আশীর্বাদ করুন।

 

 

এ ছাড়াও ফেসবুকে ‘জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভাল’ আরেকটি স্ট্যাটাস দেন রেহনুমা। সেই পোস্টের কমেন্ট বক্সে ইংরেজিতে লিখেন ‘আমি আজ মারা যাবো’। তাই পুলিশ প্রর্থমিক ভাবে ধারণা করছে রেহনুমা আত্মহত্যা করেছে।

 

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 28, 2024 | সময়: 11:43 am | Daily Sunshine