সর্বশেষ সংবাদ :

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাই-কোর্টে রি-ট

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। এই রটিটি করেছেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।

 

এছাড়া এই রিটে যেসকল প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে, ওই গুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এবং এই একই রিটে দেশ সংস্কারের লক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে।

 

সেই সাথে বিদেশে পাচারকৃত ১১ লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আ.লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে।

 

রিটকারি আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটের এই বিষয় গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে।

সানশাইন/ আর এক্স

প্রকাশিত: August 19, 2024 | সময়: 4:51 pm | Daily Sunshine