, , ।
সানশাইন সডেস্ক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিহত ৪৩ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।
গত (১৮ আগস্ট) পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
পুলিশ সদরদপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে কনস্টেবল ২১ জন, নায়েক একজন, এএসআই ৭ জন, এটিএসআই ১ জন, এসআই ১১ জন ও পরিদর্শক ৩ জন।
সদরদপ্তর বলেন, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নিহতদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মারা পরেছে।
নিহত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপির ১৪ জন, এনায়েতপুর থানার ১৫ জন, সোনাইমুড়ী থানার ২ জন, তিতাস থানার দুজন, কচুয়া থানার ১ জন, বানিয়াচং থানার একজন, ঢাকা এসবির ১ জন, নারায়ণগঞ্জ পিবিআইয়ের ১ জন, ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের ১ জন, কুমিল্লা হাইওয়ে পুলিশের ১ জন, কসবা থানার ১ জন, খুলনা মহানগর পুলিশের ১ জন, গাজীপুর মহানগর পুলিশের ১ জন এবং ঢাকা জেলার ২ জন পুলিশ সদস্য।
সানশাইন/ আর এক্স