সর্বশেষ সংবাদ :

মর্গে পড়ে আসে বেওয়ারিশ ২৮ লাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি হাসপাতালের মর্গে পড়ে থাকা বেওয়ারিশ লাশ শনাক্তের কার্যক্রম পরিচালনা করছে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন দেয়া চিকিৎসকরা।

 

 

আজ শনিবার (১৭ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে শুরু হয় তাদের এই কার্যক্রম। কোটা আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মারা গিয়েছে। এর মধ্যে বেশিরভাগ মরেদহ তাদের পরিবার-পরিজন ও স্বজনরা মর্গ থেকে নিয়ে গেছেন।

 

 

তবে এখনও ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে ১৮ জনের লাশ। আর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে ১০ জনের লাশ। তবে এই লাশ গুলোর কোনো দাবিদার নেই। তাই নিহতদের স্বজনদের খোঁজে পেতে পরিচয় শনাক্তে কাজ শুরু করছেন চিকিৎসকরা।

 

 

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 17, 2024 | সময়: 10:42 am | Daily Sunshine

আরও খবর