বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

 

আজ রোববার (১১ আগস্ট) দুপুরে নিজের প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন

 

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন বলেন, আপনারা যদি আগামী বৃহস্পতিবারের মধ্যে না আসেন তাহলে আমি ধরে নেবো আপনারা চাকরি করতে ইচ্ছুক নন। এ বিষয়ে আইজিপি, র‌্যাব’র মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।


প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪ | সময়: ৩:৪৬ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর