সর্বশেষ সংবাদ :

গুলি না চালানোর’ রিটের শুনানি হতে পারে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: আন্দোলন-কারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটটি হাইকোর্টের আগামী-কালের কার্যতালিকায় এসেছে।

 

আজ শনিবার (৩ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়।

 

সেখানে দেখা যায়, হাইকোর্টের আগামী রোববারের কার্যতালিকায় রিটটির অবস্থান ১০ নম্বরে রয়েছে। এর আগে, বুধ ও বৃহস্পতিবার বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস. এম. মাসুদ হোসাইন দোলন অসুস্থতার কারণে ছুটিতে থাকায় বসেনি ডিভিশন বেঞ্চ। ফলে, ঝুলেই ছিলো আলোচিত এই রিটের শুনানি ও আদেশ।

 

এর আগে, কোটা সংস্কার আন্দোলনে  গুলি না করা নিয়ে দুই দিন ধরে হাইকোর্টে দীর্ঘ শুনানি চলে। যুক্তি, পালটা যুক্তি, বাক-বিতণ্ডা আর হট্টগোলে উত্তেজনাও ছড়ায় এজলাসে। তাছাড়া, দেশের চলমান পরিস্থিতির কারণে এ রিটের আদেশ নিয়ে সবারই আগ্রহ রয়েছে।

এদিকে, আন্দোলনের সময় গুলিতে ১৬ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয় রিটে। সেটির শুনানি আগামী সপ্তাহে হওয়ার কথা রয়েছে বলেও জানা যায়।


প্রকাশিত: August 3, 2024 | সময়: 11:31 am | Daily Sunshine