বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ১৮ জনকে গ্রেপ্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় এ হামলার অভিযান চলে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ৯ জন, মতিহার থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, কর্ণহার থানা ১ জন ও ডিবি পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।