, , ।
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে মুছে দিতেই পরিকল্পিত ভাবে বিটিভিতে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন -শিল্পীরা। কোটা আন্দোলনের সময় সৃষ্ট সহিংসতায় রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলার প্রতিবাদ জানিয়েছে অভিনয় শিল্পীর।
আজ বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে “সকল সহিংসতার বিরুদ্ধে আমরা” ব্যানারে তারা প্রতিবাদ জানায়।
প্রতিবাদে শিল্পীরা জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে মুছে দিতেই পরিকল্পিত ভাবে বিটিভিতে বিভিন্ন ভাবে হামলা করা হয়েছে। তারা সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়া বার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংহতি প্রকাশের পর সকলে একসাঙ্গে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শিল্পীদের প্রতিবাদি কর্মসূচি শেষ হয়
এর আগে, সকল শিল্পী মিলে হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদশর্ন করেন। ওই সময় তাদের সাথে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী রোকেয়া প্রাচী, অরুনা বিশ্বাস, শমী কায়সার ও সুজাতাসহ আরো অনেকে।