সর্বশেষ সংবাদ :

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত -২

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে অটো-রিকশাকে চাপা দিয়ে দোকানে ঢুকে পরেছে একটি যাত্রীবাহী বাস। এ সময় চাপা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে  এবং আহত হয়েছেন আরও চার জন।

 

আজ বুধবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার কাকনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড় বাড়ী গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে অটোরিকশা চালক হারুন অর রশিদ (৪০) ও স্থানীয় নলচাপড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে সোহেল মিয়া (২৮)।


এ তথ্য নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেন
, জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহনের একটি বাস ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব‍্যাটারি চালিত অটো-রিকশাকে চাপা দিয়ে সড়কের পাশে একটি দোকানের মধ্যে ঢুকে পরে। এতে ওই দোকানটি ভেঙে চুরমার হয়ে যায়।


এ ঘটনায় অটোরিকশা চালকসহ দুজন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও আরও জানান তিনি।


প্রকাশিত: July 31, 2024 | সময়: 1:19 pm | Daily Sunshine