, , ।
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে সুমাইয়া আক্তার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শাচনমেঘ এলাকায় এ ঘটনা ঘটে।
সুমাইয়া ওই গ্রামের আব্দুল আজিজের মেয়ে এবং সে স্থানীয় টোরা মুন্সিরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন জানান, সুমাইয়া আক্তার গত কিছুদিন যাবত তার বাবা-মায়ের অবাধ্য হয়ে খারাপ ভাবে চলাফেরা শুরু করে। এতে তার মা তাকে অনেক বুঝান ও বকাঝকা করেন। গত সোমবার সন্ধ্যায় তার মা সুমাইয়াকে ডাকতে গিয়ে দেখেন সে সিলিং ফ্যানের সাথে ফাঁস দেয়াবস্থায় ঝুলে আছে। পড়ে তার মায়ের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন।
এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, সুমাইয়া আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারন নিশ্চিত হওয়ার জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও আরও জানান তিনি।