সর্বশেষ সংবাদ :

মাদারীপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় সাপের কামড়ে তানিয়া নামে এক গৃহবধূর মারা গিয়েছে।

 

 

 

গত রোববার (২৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তানিয়া ওই এলাকার সৌদিপ্রবাসী দিলু মল্লিকের স্ত্রী এবং  তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

 

জানা গেছে, গত রোববার রাত ৮টার দিকে ঘর থেকে বাইরে বের হচ্ছিলেন তানিয়া। এ সময় দরজার সিঁড়িতে পা দিতেই বিষধর সাপ কামড় দেয় তাকে। তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন এসে উদ্ধার করে স্থানীয় দাদন হাওলাদার নামে এক ওঝার কাছে নিয়ে যায়। পরে তানিয়ার অবস্থার আরো অবনতি হলে তাকে রাত ১০টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

মৃতের শ্বশুর জহির উদ্দিন মল্লিক জানান, আমি বাড়ি ছিলাম না। এই ঘটনা শুনে বাড়িতে যাই। এরপর আক্রান্ত স্থানে ভালো ভাবে রশি দিয়ে বেঁধে ওঝার কাছে নিয়ে যাই। পরে ওঝা বিষ নামিয়ে বলেন বিষ নেমে গেছে। তারপরও যদি আপনাদের সন্দেহ হয় তাহলে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আসার পর মৃত্যু হয়। আমার পুত্রবধু অন্তঃসত্ত্বা ছিলেন।

 

 

 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজিজুল হক খান জানান, রোগীকে রাত ৯টা ৪৫ মিনিটে এখানে নিয়ে আসে। পরে আমরা পরীক্ষা-নিরীক্ষা করতে না করতেই ৯টা ৫০ মিনিটে সে মারা যায়।

 

 

এবিষয়ে শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, আসলে এটি একটি দুঃখজনক ঘটনা। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।


প্রকাশিত: July 29, 2024 | সময়: 12:47 pm | Daily Sunshine

আরও খবর