সর্বশেষ সংবাদ :

কোট আন্দোলন ঘিরে ১৪৭ জনের মৃত্যু কথা জানালেন -স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় কখনো বলা হচ্ছে ৫০০ জনের মৃত্যু হয়েছে, কখনো আবার আর চাইতে বেশিও বলা হচ্ছে। আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রসহ বিভিন্ন ভাবে এই তথ্য জানা গেছে বলে জনিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

 

আজ রোববার (২৮ জুলাই) সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সহিংসতায় কত জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তা এখনও সঠিক জানা যায়নি। আরও যাচাই করে সঠিক তথ্য জানানো হবে।

 

 

আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিলেন, সেটি তারা জানিয়েছিলেন। আর এই জন্যই এদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের হেফাজতে নেয়া হয়েছে। তাদের গ্রেফতার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকি-মুক্ত হওয়ার পরেই তাদের ফিরিয়ে দেয়ার কথা নিয়ে চিন্তা করা হবেও বলে জানান তিনি।


প্রকাশিত: July 28, 2024 | সময়: 6:48 pm | Daily Sunshine

আরও খবর