, , ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে।
গত বুধবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে জিনোদপুর ইউনিয়নের চারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার মুরাদনগর টনকি ইউনিয়নের বাইরা গ্রামের সেলিম মিয়ার ছেলে ছাব্বির (২০), জিনোদপুর ইউনিয়নের জিনোদপুর গ্রামের হাফেজ মিয়ার ছেলে রাব্বি (২১) এবং একই গ্রামের মালাই গ্রামের কাদির মেম্বারের ছেলে পিয়াস (২৩)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে নবীনগর যাচ্ছিল ছাব্বির। পথে চারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা রাব্বির মোটরসাইকেলের সঙ্গে ছাব্বিরের মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা তিন জন মারা যায়।
এবিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ গুলো দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।