, , ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গত সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় কসবা পৌরশহরের খারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার সুমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪৮) ও তার ছেলে আরিফ মিয়া (১৯)। এ ঘটনায় আহত হয়েছেন মেয়ে সানজিদা আক্তার। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, সম্প্রতি সুমন মিয়া তার বসত বাড়িতে টিনের একটি ঘর তৈরি করছিলেন। সোমবার সন্ধ্যায় তার ছেলে আরিফ ওই ঘরে বিদ্যুতের লাইনের কাজ করছিলেন। হঠাৎ একটি তারে আটকে যায় সে। এ সময় তার মা তাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘরে থাকা তার বোন এসে দুইজনকে উদ্ধারে আসলে সে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়।
এরপর স্থানীয়রা এসে তাদের তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত সানজিদাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।