সর্বশেষ সংবাদ :

রাণীনগরে হেরোইন ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সিম্বা পশ্চিমপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম ওরফে সাইদুল (৪০) এবং বরবড়িয়া গ্রামের বেলাল শেখের ছেলে আশিক (২৬)।

 

 

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, উপজেলার সিম্বা স্টান্ডে মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় জনৈক আমিনুল ইসলাম এর চায়ের দোকানের সামনে থেকে শহিদুল ইসলাম ওরফে সাইদুলকে ৩গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে, বৃহস্পতিবার সকালে গোনা ইউনিয়নের বরবড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৮০গ্রাম গাঁজাসহ নিজ বসতবাড়ির উত্তর পার্শ্ব থেকে আশিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এবং বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: July 6, 2023 | সময়: 6:21 pm | Daily Sunshine