সর্বশেষ সংবাদ :

রাবি শ্রমিক ফেডারেশনের সভাপতি সুমন, সম্পাদক বিমান

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংগঠনের এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে আকছারুজ্জামান সুমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিমান চক্রবর্তী।

 

কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলা কমিটির সভাপতি মো. সিরাজুর রহমান খান ও সাধারণ সম্পাদক অসিত পাল। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: August 30, 2022 | সময়: 8:32 pm | Daily Sunshine

আরও খবর