বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজার থেকে এবার ১৪ টি তাজা ককটেল উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। রোববার বিকেলে কৃষকদল ও পুলিশের সংঘর্ষের পর সোমবার দুপুরে ককটেলগুলো শিবগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের হোসেন জানান, শিবগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি তাজা ককটেল উদ্ধার করা হয়। ধারণা কৌতুক করা হচ্ছে ককটেলগুলো নাশকতার উদ্দেশ্যে রাখা হয়েছিল।
ওসি আরো জানান, রবিবার বিকালে সংঘর্ষের ঘটনায় আটক বিএনপি নেতা কর্মীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কর্তব্যরত পুলিশের উপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।