, , ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মন্ডল (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি………রাজিউন)। তিনি রবিবার
দিবাগত রাত ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার
মহল্লার বাসায় মারা যান। সোমবার বাদ জোহর সান্তাহার পৌর বালিকা বিদ্যালয় মাঠে জানাজা শেষে দোগাছী গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার, কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক আইনুল হক, শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক এনামুল হক ও এসএমআই একাডেমির প্রধান শিক্ষক তাহমিনা বেগমসহ এলাকাবাসী।