, , ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক রোগী কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সাড়ে ১০টার দিকে রমেকের দ্বিতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই হাসপাতালের কয়েকটি শয্যা ও ওয়ার্ডে কিছু অংশ পুড়ে যায়। রমেকের পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
