সর্বশেষ সংবাদ :

ভূমিমন্ত্রী মিনুর সুস্থতায় বিশেষ দোয়া

স্টাফ রিপোর্টার, বাগমারা: ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু’র আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে রাজশাহী মহানগরীতে আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মহানগরীর ১৮ নং ওয়ার্ডের পবা নতুনপাড়া (গাংপাড়া) পুনর্বাসন কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়াও বাগমারা উপজেলা বিএনপি’র উদ্যোগেও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নগীর ১৮নং ওয়ার্ডের গাংপাড়া পুনর্বাসন কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন হারেজের সভাপতিত্বে অতিথি ও নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। সভায় বক্তারা বলেন, মিজানুর রহমান মিনু এমন একজন জনবান্ধব নেতা, যিনি কখনো মানুষের মাঝে ভেদাভেদ করেন না। প্রান্তিক ও অবহেলিত মানুষের অধিকার ও স্বার্থ রক্ষা করাই তাঁর রাজনৈতিক দর্শনের অন্যতম মূল দিক। বিগত সরকারের আমলে যখন প্রায় ৪০ বছরের পুরনো গাংপাড়া বস্তিটি ভেঙে দেওয়া হয়, তখন কনকনে শীতের রাতে গৃহহীন মানুষ চরম অসহায় দিন কাটাচ্ছিল। সেই সংকটময় মুহূর্তে কেউ পাশে না দাঁড়ালেও ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই মিজানুর রহমান মিনু স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং পুনর্বাসনের স্পষ্ট প্রতিশ্রুতি দেন। আল্লাহর অশেষ রহমতে দল ক্ষমতায় আসার পর তিনি তাঁর কথা রেখেছেন এবং অসহায় মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন।
বক্তারা আরও আবেগঘন কণ্ঠে বলেন, এমন একজন অভিভাবকতুল্য নেতার অসুস্থতা এলাকার প্রতিটি মানুষের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। তাঁর সাময়িক অনুপস্থিতিতে সবাই চরম অসহায়ত্ব অনুভব করছেন। সর্বশক্তিমান মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানানো হয়, তিনি যেন প্রিয় নেতাকে দ্রুত ও পুরোপুরি সুস্থ করে আবারও মানুষের সেবায় ফিরিয়ে আনেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান বুলেট এবং বিএনপি নেতা আবু বাক্কার, সুমন রেজা, বাবুল, দুলাল হোসেন ও মোহাম্মদ বাবু। এছাড়াও স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদের মধ্যে ছিলেন ১৮ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনা, শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আলী, স্বেচ্ছাসেবক দল নেতা লালন এবং ছাত্রনেতা শাকিল ও নয়নসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মী।
আলোচনা পর্ব শেষে মিজানুর রহমান মিনুর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ওদিকে, রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির উদ্যোগে গত রবিবার উত্তরবঙ্গের শ্রেষ্ঠ রাজনীতিবিদ, রাজশাহী বিএনপির অভিভাবক, ধারক-বাহক, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ভাইয়ের সুস্থতা কামনা করে বাগমারা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক, বাগমারা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে বিশেষ দোওয়া করা হয়।
উক্ত বিশেষ দোয়ায় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, বাগমারার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ।
এ সময় ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভা বিএনপির নেতাকর্মী, বাগমারা উপজেলা ছাত্রদল-স্বেচ্ছাসেবক ও যুবদলের নেতাকর্মী সহ বাগমারার ১৬টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড বিএনপির শত শত নেতাকর্মীরা উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
উক্ত বিশেষ দোয়া মাহফিলে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিলুর সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সেই সাথে জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাগমারা উপজেলা বিএনপির দলীয় নেতাকর্মি ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন বিশেষ দোয়া ও মোনাজাতে।


প্রকাশিত: October 27, 2026 | সময়: 6:12 am | সুমন শেখ