সর্বশেষ সংবাদ :

মাদক নির্মূলে গ্রাম পুলিশদের ব্যাপক ভূমিকা রাখতে হবে -এমপি ফজলে হুদা

লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর :

মাদক নির্মূলে গ্রাম পুলিশদের অত্যন্ত বেশি ভূমিকা রাখতে হবে । গ্রাম পুলিশরা প্রশাসনের গ্রাম পর্যায় কাজ করে থাকেন । আপনাদের কাছে সকল ধরনের খবর সব থেকে বেশি থাকে এবং তা সবার আগে। আপনারা নিষ্ঠার সাথে একযোগে কাজ করলে মাদক নির্মল সহ বিভিন্ন অপরাধ দমন করা খুব সহজ হবে।

১৯ অক্টোবর সোমবার সকালে মহাদেবপুর উপজেলা পরিষদের এম এ হাদী উদ্যানে ২০২৫ -২০২৬ অর্থবছরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ কালে ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর – বদলগাছি এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা উক্ত কথাগুলি বলেন । উপজেলা প্রশাসন এ বাইসাইকেল বিতরণের আয়োজন করে। এসময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রব্বানী ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ ইমরুল কায়েস, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ দশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন এবং বাইসাইকেল গ্রহণকারী ৯৭ জন গ্রাম পুলিশ ( দফাদার ও মহল্লাদার) উপস্থিত ছিলেন।

এমপি গ্রাম পুলিশদের প্রশ্ন করে আরো বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগরা এলাকায় এখন কি কোন মিটিং করেন বা আপনারা কেউ ওই দলের সাথে সংশ্লিষ্ট বা সমর্থক আছেন কিনা? থাকলে এসব এখন থেকে ভুলে যান । এমনকি বেহেস্তের টিকিট কেনার কথা ও ভুলে গিয়ে সরকারকে সহযোগিতা করেন । এলাকায় কোন প্রকার অপকর্ম দুর্নীতি হলে সাথে সাথে আপনারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দিবেন।

উল্লেখ্য যে,জাতীয় সংসদ সদস্য পরক্ষণে উপজেলা পরিষদ আইন-শৃঙ্খলা মিটিং ও সমন্বয় মিটিংয়ে যোগদান করেন।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: October 19, 2026 | সময়: 9:23 pm | Daily Sunshine