, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফররত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ শনিবার কয়েকটি গবেষণাগারসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করেন। তিনি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্লাজমা রিসার্চ ল্যাবসহ প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের কয়েকটি বিশেষায়িত গবেষণাগার এবং ফিশারীজ বিভাগের গবেষণাগার পরিদর্শন করেন। এসময় চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান গবেষণাগার আধুনিকায়নসহ নতুন বিশেষায়িত গবেষণাগার প্রতিষ্ঠা ও অবকাঠামো নির্মাণের বিষয়ে বিমক’র উদ্যোগের কথা জানান।
পরিদর্শনকালে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর জি এম শফিউর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. তারিকুল ইসলাম, রাবি ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, সংশ্লিষ্ট গবেষণাগারের শিক্ষক ও বিভাগীয় সভাপতিগণ উপস্থিত ছিলেন।