, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডাব্লিউবি’র কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়নে ৪২৮ জন দুঃস্থ পরিবারের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার যদুনাথপুর ইউনিয়ন প্রাঙ্গণে এ চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন যদুনাথপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন চৌধুরী।
এসময় ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, ইউপি সচিব অপু মিয়া, ট্যাগ অফিসার ধনবাড়ী হর্টি কালচার সেন্টারের সহকারী উদ্যান কর্মকর্তা এনামুল করিম, যদুনাথপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কর্মকর্তা মাসুদ রানা, ইউপি সদস্য বাবুল আখতার, মাহফুজা আক্তার, সুফিয়া বেগম, বিএনপি নেতা আব্দুল মজিদ ও আব্দুল আজিজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও যদুনাথপুর ইউনিয়নের শ্রীরাম বাড়ী সহ বিভিন্ন স্থানে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচীর জনপ্রতি ৩০ কেজি করে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রয় করা হয়।