সর্বশেষ সংবাদ :

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধী মূল্যায়ন সভা

স্টাফ রিপোর্টার: ক্যাম্পাসে যৌন সহিংসতা, যৌন হয়রানি ও উত্যক্তকরণরোধে ব্রাকের শিখা প্রকল্পের এক প্রতিনিধিদল নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফর করেন। সোমবার সকালে ব্রাকের শিখা প্রকল্পের প্রতিনিধি দল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে ট্রেজারার এবং ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর আনসার উদ্দিনসহ উর্ধতন কর্মকর্তা, ইউনিভার্সিটির যৌন নিপীড়ন কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে মিলিত হন।
মতবিনিময়কালে প্রতিনিধিদলের প্রতিনিধি সৈয়দ আমিন আল আনাস পাবলিক ও প্রাইভেট স্পেসে যৌন সহিংসতা, যৌন হয়রানি ও উত্যক্ত করণরোধের লক্ষ্যে ব্রাকের শিখা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন এবং পূর্বে অনুষ্ঠিত কর্মশালার মূল্যায়ন ও করেন। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান,যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির সদস্য মোসাম্মৎ কামরুন্নাহার কেয়া, যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির সদস্য সচিব ড. নাসরীন লুবনা, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বুলবুল, সহকারী প্রক্টর সাব্বির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 18, 2026 | সময়: 4:28 am | সুমন শেখ