, , ।
জয়পুরহাট প্রতিনিধি: ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ -এ স্লোগানে জয়পুরহাটে থেকে জুলাই-আগস্ট শহিদস্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার জয়পুরহাট সরকারি কলেজের উদ্যোগে সকালে ওই কলেজ মাঠে রং বেরঙের বেলুন ও রঙিন ফেস্টুন উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, জেলা বিএনপির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায়, স্নাতক পাস ফুটবল দল ১-০ গোলে ইংরেজি বিভাগ ফুটবল দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
উল্লেখ্য, এ টুর্নামেন্টে জয়পুরহাট সরকারি কলেজের পৃথক ১৬টি বিভাগের ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করছে।