, , ।
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেনের মাতা মর্জিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুর একটার সময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৬ জন ছেলে ও ৬ জন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ এশা জানাযার নামাজ শেষে ডুপিল মেহমানসাহী কবরস্থান সিরাজগঞ্জে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। দুলাল হোসেন তার মাতার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
দুলাল হোসেনের মাতার ইন্তেকালে শোক জানিয়েছে সানশাইন পরিবার। এক শোকবার্তায় সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, মহা ব্যবস্থাপক নূরুল হকসহ সাংবাদিক, ফটো সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা শোক জানিয়েছেন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।