সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে জিপিএ-৫ পেয়েছে মোট ১৭৬ জন বনপাড়া সেন্ট যোসেফ্স উচ্চ বিদ্যালয় উপজেলার শীর্ষে

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ এবারের এসএসসি পরীক্ষায় সর্বাধিক ৬৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের স্থান দখল করেছে।
এছাড়া রাজাপুর উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলার দ্বিতীয় ও আহম্মেদপুর মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে। এছাড়া এবার এসএসসি ভোকেশনালে ৫ জন ও দাখিল পরীক্ষায় ৬ জন সহ উপজেলায় মোট ১৭৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন, বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় ও গোপালপুর উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন করে, পাঁচবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চারজন, মেরিগাছা ও নিশ্চিন্তপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে তিনজন করে, রয়না ভরট, মৌখাড়া বালিকা, বাগডোব ও দিয়ারগাড়ফা উচ্চ বিদ্যালয় থেকে দুই জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া আগ্রান, চান্দাই, দেওশীন, কৈডিমা, পাঁচবাড়িয়া, শ্রীরামপুর, জোনাইল এমএল, মৌখাড়া, আদগ্রাম, রামাগাড়ি, মাঝগাঁও, কুরশাইট ও আহমেদপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অপরদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাসগ্রাম সিনিয়র মাদরাসা থেকে তিনজন, ইসলামপুর-গুনাইহাটি ফাজিল মাদরাসা থেকে দুই জন ও বনপাড়া আলিম মাদরাসা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে বনপাড়া কৃষি ও কারিগরী কলেজ থেকে তিনজন এবং আগ্রান উচ্চ বিদ্যালয় ও মৌখাড়া ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কারিগরী শাখা থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।


প্রকাশিত: August 11, 2026 | সময়: 4:17 am | সুমন শেখ